১২:৪৬ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে ইসলামী ব্যাংকের ১২শ’ গাছের চারা বিতরণ
- Update Time : ০৮:৫৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
চান মিয়া :: সুনামগঞ্জের ছাতকে ইসলামী ব্যাংক ছাতক শাখার উদ্যোগে গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ২৫জুলাই বিকেলে কালারুকা ইউনিয়নের হাজী কমর আলী উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন প্রজাতীর ১হাজার ২শ’ চারা আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়। এ উপলে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কেএম বদরুল হক। ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান দুলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান অদুদ আলম, প্রধান শিক এইচএম কামাল প্রমূখ। সভাশেষে এলাকার লোকজনের মধ্যে ১হাজার ২শ’ বৃ চারা বিতরণ করা হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গনে একটি নারিকেল গাছের চারা আনুষ্টানিকভাবে রোপন করা হয়।



















