ছাতকে ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচার ওয়ার্ড বাসীর প্রতিবাদ
- Update Time : ০৯:৪১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: ছাতকের ছৈলা-আফজালাবাদ ইউনিয়নের এক ইউপি সদস্যের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে নামে বেনামে ফেইক আইডি থেকে বিভিন্ন অপপ্রচার করায় ফুঁসে উঠেছে ওয়ার্ডসহ এলাকাবাসী।এ বিষয়ে ৬ নং ওয়ার্ডের তিনটি গ্রামের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ সভায় ইউপি সদস্য নোয়াব আলী ও চেয়ারম্যান গয়াছ আহমদ কে জড়িয়ে অপপ্রচারের ক্ষোভ নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এলাকাবাসী। শুক্রবার বাদ জুম্মা লাকেশ্বর বাজারের উত্তরের মাঠে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবেক মেম্বার ফিরুজ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ওয়ার্ড বাসীকে অপপ্রচারের বিষয় টি অবগত করেন ইউপি সদস্য নোয়াব আলী। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ, বক্তব্য রাখেন লাকেশ্বর বাজার ব্যাবসায়ী কমিটির সভাপতি হারিছ আলী, সাধারন সম্পাদক চাদ মিয়া, মাষ্টার আমির আলী, ব্যাবসায়ী খলিলুর রহমান, মোস্তফা ফকির, উপজেলা যুবলীগের সহ সভাপতি হারুন মিয়া, ছোরাব আলী, বারিন্ড দেবনাথ, দবির আহমদ, আরশ আলী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মনছব আলী, যুবলীগ নেতা শামীম আহমদ, হাজী কমর আলী, লেবু মিয়া, আবুল খয়ের, হেলাল উদ্দিন, বক্তারা বলেন একটি ওয়ার্ডে ৩টি গ্রাম এক নামে প্রতিটি গ্রামে মানুষ আছে যে কোনো বরাদ্দের মাল বিতরণ করতে সকলের সহযোগিতা নিয়ে তালিকা করেন মেম্বার যারা অপপ্রচার করছে তারা সমাজের শত্রু। আরো উপসস্থিত ছিলেন উপকারভোগী হারিছ আলী, ইয়ারিছ আলী, কাদির মিয়া, রহমত আলী, মদরিছ আলী,হাতিম উল্লাহ, সুন্দর আলী, এবেপারে ইউপি সদস্য নোয়াব আলী জানান যে সব আইডি থেকে চেয়ারম্যান এর বিরুদ্ধে অপপ্রচার করে আসছে এসব আইডি দিয়ে তার বিরুদ্ধে ও অপপ্রচার করেছে ওয়ার্ড বাসীর ধারন দেশ বিদেশ থেকে ওই এলাকার কিছু ব্যাক্তি ইউনিয়নের সুনাম নষ্ট করতে লিপ্ত রয়েছে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যাবস্তা নিবেন বলেও জানান তিনি।





























