০৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে ইউপি চেয়ারম্যানসহ ৩৫জনের বিরুদ্ধে হত্যা মামলা

  • Update Time : ১১:৩৬:৩২ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারি ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

রেজাউল করিম রেজা, ছাতক :: সুনামগঞ্জের ছাতকে স্কুল ছাত্র পাবেল হত্যাকান্ডের ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ ৩৫জনের নাম উল্লেখ করে এবং ১২জনকে অজ্ঞাতনামা আসামী রেখে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাতে নিহতের মা পারভীন বেগম বাদি হয়ে এ মামলা দায়ের করেন। ছাতক থানায় মামলা (নং-২৩)। সংঘর্ষের পর পুলিশের হাতে আটক হওয়া গ্রামের আবদুল কাদিরের পুত্র হাবিবুর রহমান (২১), মন্তাজ আলীর পুত্র জাকির হোসেন (২৭) ও আবদুন নুরের পুত্র আলী নূর (২০)কে এ মামলার আসামী দেখিয়ে শুক্রবার তাদেরকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, গেল বুধবার সকালে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের ছোট মায়েরকোল গ্রামের আবদুল কদ্দুছ ও জসিম উদ্দিনের মধ্যে পতিত জায়গা দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের প্রায় ৩৫জন ব্যক্তি আহত হয়। স্কুল ছাত্র পাবেলসহ গুরুতর আহত কয়জনকে ভর্তি করা হয় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ঘটনারদিন রাতেই মারা যায় ছোট মায়েরকোল গ্রামের ফারুক আহমদের একমাত্র ছেলে ও স্থানীয় খুরমা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনির ছাত্র পাবেল আহমদ (১৬)। বৃহস্পতিবার রাতে ময়না তদন্ত শেষে জানাযার নামায পর তার লাশ দাফন করা হয়।

এদিকে স্কুল ছাত্র পাবেল হত্যা মামলার প্রধান আসামী, দক্ষিন খুরমা ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আবদুল মছব্বিরসহ অন্যান্য আসামীরা বাড়িঘর ছেড়ে গাঁ ঢাকা দিয়েছে। এতে পুরুষ শুন্য হয়ে পড়েছে তাদের ঘর-বাড়ি।  পুরুষশুন্য থাকায় কিছু বাড়িঘরের মালামাল লুটপাটের অভিযোগ উঠেছে।

এ ব্যাপারে মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই দিলোয়ার হোসেন জানান, গ্রেফতারকৃত তিনজনকে পাবেল হত্যা মামলার আসামী দেখিয়ে তাদেরকে আদালতে প্রেরণ করার পর পাঁচ দিনের রিমান্ডের জন্য বিজ্ঞ আদালতে আবেদন করা হয়েছে। মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারের জন্য জুর চেষ্টা অব্যাহত রয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে ইউপি চেয়ারম্যানসহ ৩৫জনের বিরুদ্ধে হত্যা মামলা

Update Time : ১১:৩৬:৩২ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারি ২০২০