ছাতকে আলো রক্তদান সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে জগন্নাথপুরের সৌদি প্রবাসীকে সংবর্ধনা
- Update Time : ০১:১২:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মে ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের ছাতকের প্রাণকেন্দ্র গোবিন্দগঞ্জ আলো রক্তদান সমাজ কল্যাণ সংস্থা’র কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে স্বেচ্ছায় আজীবন দাতা সদস্য জগন্নাথপুর উপজেলার সৌদি আরব প্রবাসী কাসেম আলী তালুকদার কে কেন্দ্রীয় কমিটির কার্যালয়ে ২২ রমজান মঙ্গলবার রাত ৮ টায় অানুষ্ঠানিক ভাবে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সংবর্ধনায় কেন্দ্রীয় কমিটির সভাপতি মুহিবুর রহমান সুহানের সভাপতিত্বে সাধারন সম্পাদক আব্দুর রহমান রাজু ও সিলেট জেলা শাখা’র সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শাওন এর যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য মাষ্টার পংকজ দত্ত, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাতক প্রেসক্লাবের অর্থ সম্পাদক আতিকুর রহমান, মাষ্টার রেজ্জাদ আহমদ, মানবাধিকার কাউন্সিল ছাতক উপজেলা শাখার সহ সাংগঠনিক সম্পাদক উজ্জীবক সুজন তালুকদার, কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ সম্পাদক মাহফুজ আহমদ, এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন, আবুল হাসন, হাফিজুর রহমান, ছাতক শাখার সদস্য জাকির হোসেন সোহাগ, জুবায়ের আহমদ প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য আমিনুল হক দুর্জয়, শুভেচ্ছা বক্তব্য রাখেন সদস্য জাহিদ আহমেদ।





























