ছাতকে আর্তমানবতার সেবায় ৩০ শিক্ষার্থীর চ্যারিটি সংগঠন
- Update Time : ০৩:৩৪:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২০
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতকে স্মাইল চ্যারিটি’র উদ্যোগে এক অসহায় রোগীকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা করা হয়েছে। সোমবার সহায়তার অর্থ অসুস্থ হাবীবা আক্তারের হাতে তুলে দেয়া হয়েছে। ছাতকে ৩০ জন শিক্ষার্থী উদ্যোগ নিয়ে অসহায় গরীবদের সহায়তার জন্য স্মাইল চ্যারিটি নামের একটি সংগঠন গড়ে তোলেন। নিজেদের মধ্যে চাঁদা আদায়ের মাধ্যমে আর্থিক ফান্ড গঠন করে বিভিন্ন অসহায়, রোগী ও শিক্ষার্থীদের সহযোগিতার উদ্দেশ্য নিয়ে এই সংগঠনটি গঠন করা হয়। প্রথম দু’মাসের চাঁদার ৬ হাজার টাকা উপজেলার নোয়ারাই ইউনিয়নের বারকাহন গ্রামের দিনমজুর হুশিয়ার আলীর কন্যা অসুস্থ হাবীবা আক্তার (১৩)’র চিকিৎসার জন্য প্রদান করা হয়েছে। দিনমজুর হুশিয়ার আলীর কন্যা হাবীবা আক্তারের পায়ে টিউমার হলে মানুষের সহযোগিতা নিয়ে অপারেশন করা হয়। অপারেশনের পর তার মধ্যে ক্যন্সারের লক্ষণ দেখা দিয়েছে। হাবীবা আক্তারের চিকিৎসার জন্য প্রচুর টাকার প্রয়োজন। দিনমজুর পিতার পক্ষে ব্যায়ভার বহন করা সম্ভব নয়। কাজেই তিনি সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খবর জেনে শিক্ষার্থীদের দায়বদ্ধতা থেকে কিছু সহযোগিতার প্রয়োজন মনে করে স্মাইল চ্যারিটির মাধ্যমে তারা অসুস্থ হাবীবার সাহায্যে এগিয়ে আসে। স্মাইল চ্যারিটি’র পক্ষ থেকে ক্ষুদ্র সহযোগিতা করা হলেও স্মাইল চ্যারিটি অসুস্থ হাবীবা আক্তারের চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানিয়েছে। চ্যারিটি সকলের সহযোগিতা পেলে আরো এগিয়ে যেতে সক্ষম হবে। শিক্ষার্থীদের চ্যারিটিতে রয়েছেন মাহমুদ হাসান আলেক, নাফিস মুবাররাত আহমেদ আরাফ, আতিকুল হক শাকিব, বিশনু ঘোষ, মারজান আহমেদ, ওয়াসিফ সারোয়ার আলভী, ইয়াজাবিন ইভা, আহমেদ সাব্বির, গৌতম দাস দীপ্ত, তানভীর আহমেদ মাহি, শিমুল দাস, রোহান হোসাইন, জয়দীপ রায় প্রতিক, রোহন বণিক, আব্দুল্লাহ আল মামুন, আরেফিন, আতিফ ইসলাম রাসেল, নিরব, তাসনিম নিহা, প্রমা শাহরিন, তাসনিয়া তাবাসসুম ইতি, মোহনা তালুকদার, শাহ নাদিয়া, নবীন, জুহায়ের তানজীম, ওহি আম্বিয়া, মিনহাজ রিফাত, সোহাগ আচার্য্য, সুব্রত দে অভি ও মালাহিম ফাহিম।





























