ছাতকে আবারো বন্যা তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা
- Update Time : ০৭:৩৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতকে উপর্যুপরি ৩য় বারের মতো বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে পুরো উপজেলার জনজীবন । একদিকে মহামারি করোনা, অপরদিকে বন্যা এ যেন মরার উপর খাঁড়ার ঘা। উপজেলার ১টি পৌরসভা ও ১৩টি ইউনিয়নই আবারো বন্যা কবলিত হয়ে পড়েছ। সোমবার থেকে উপজেলা সদরের সাথে সকল ইউনিয়নের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ছাতকে সুরমা নদী বিপদ সীমার ১১৮ সেঃমিঃ উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া উপজেলার পিয়াইন, চেলা, বটের খাল, বোকা, ডাউকি নদীসহ সবকটি নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেট, সুনামগঞ্জসহ সারা দেশের সাথে ছাতকের সরাসরি সড়ক যোগাযোগ আবারো বিচ্ছিন্ন হবার আশংকা রয়েছে । উপজেলার ছোট বড় অধিকাংশ সড়ক পানিতে তলিয়ে গেছে । ছাতক শহরসহ উপজেলার অনেক হাট বাজার ও ঘর বাড়িতে বন্যার পানি উঠে পড়েছে। । ইউ,এন,ও মো, গোলাম কবির জানান কন্ট্রোলরুম খোলা হয়েছে। কনট্রোল রুমের মাধ্যমে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।





























