০৫:৫১ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে আধিপত্য নিয়ে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৩০

  • Update Time : ১১:৪৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০১৯
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের ছাতকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পথচারী ও নারীসহ ৩০ ব্যক্তি আহত হয়েছেন।

রবিবার দুপুরে সিলেট-সুনামগঞ্জ সড়কের গোবিন্দগঞ্জ পয়েন্টে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এসময় সিলেট-সুনামগঞ্জ ও ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সংঘর্ষে গুরুতর আহত ছাত্রলীগ কর্মী রমজান, সেলিম, নাবিল ও মাছুমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছাত্রলীগ কর্মী দুলন, আনোয়ার, জালাল, আল মুমিন, সোয়েব, পথচারী তেরাব আলী, আবুল খয়ের, আজাদ মিয়াসহ অন্যান্য আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিজেদের আধিপত্য বিস্তার নিয়ে শনিবার সকালে কলেজ ক্যাম্পাসে সাবেক ছাত্রলীগ নেতা জাহিদ হাসান ডালিম গ্রুপের জালাল সিদ্দিকী ও আল মুমিন এবং স্বেচ্ছাসেবকলীগের মঞ্জুর গ্রুপের তারেক আহমদ ও কুতুব উদ্দিনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে রবিবার দুপুরে ছাত্রলীগের উভয় গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। দফায়-দফায় সংঘর্ষ চলাকালে একটি রেষ্টুরেন্টসহ কয়েকটি দোকান ভাঙচুর করা হয়।

এ ব্যাপারে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে আধিপত্য নিয়ে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৩০

Update Time : ১১:৪৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০১৯