১২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে আজ ১০টি ইউনিয়নে নির্বাচন
- Update Time : ০৫:০৪:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের ছাতকে আজ বৃহস্পতিবার (১১ নভেম্বর) ১০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলার ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫১ জন, সংরক্ষিত নারী ও সাধারন সদস্য পদে ৪৭৪ জন ভোট যুদ্ধে অংশ নিয়েছেন। ১০টি ইউনিয়নের মধ্যে ইসলামপুর ইউনিয়নে ভোটার রয়েছেন ২১ হাজার ২৮৫জন। কালারুকা ইউনিয়নে ২৩ হাজার ৪০৮জন। ছাতক সদর ইউনিয়নে ৮ হাজার ৪৬ জন। চরমহল্লা ইউনিয়নে ১৬ হাজার ২৮৩জন। খুরমা (উত্তর) ইউনিয়নে ১৩ হাজার ৩৯ জন। খুরমা (দক্ষিণ) ইউনিয়নের ১৬ হাজার ৬৩২জন। জাউয়াবাজার ইউনিয়নে ২৪ হাজার। দোলারবাজার ইউনিয়নে ২৩ হাজার ২১৬জন। গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নে ১৮ হাজার ৮৭৬জন। ছৈলা আফজালাবাদ ইউনিয়নে ২১ হাজার ৪৪২ জন। জানাগেছে, উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের নির্বাাচন সুষ্ট ও সফলভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।





























