ছাতকে আখলাদ হত্যাকান্ডের পালাতক আসামী আল আমিনের কোর্টে আত্মসমর্পন
- Update Time : ০২:০৮:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতকে ব্যবসায়ী আখলাকুর রহমান উরফে আখলাদ হত্যাকান্ডের ঘটনায় আল-আমিন (২৬) নামের এক আসামী আদালতে আত্মসমর্পন করেছে। সে উপজেলার মোল্লাআতা গ্রামের সুন্দর আলীর ছেলে। সোমবার( ২৭ সেপ্টেম্বর) সুনামগঞ্জ বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রিট আদালতে হাজির হলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দশ প্রদান করেন। গত ১৯ সেপ্টেম্বর রাতে উপজেলার গোবিন্দগঞ্জ বাজার থেকে নিজ বাড়িতে যাবার পথে দুর্বৃত্তরা আখলাদ কে খুন করে পালিয়ে যায়। রাতেই গ্রামের মাঠের ক্ষেতের জমি থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। আখলাদ গোবিন্দগঞ্জ-সৈদেরগাও ইউনিয়নের মোল্লাআতা গ্রামের জাহির আলীর পুত্র এবং গোবিন্দগঞ্জ বাজারের একজন ক্ষুদ্র ব্যবসায়ী। এ হত্যাকান্ডের ঘটনায় গত ২১ সেপ্টেম্বর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (নং২৪) দায়ের করেন আখলাদের ভাই আশিক আলী। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর)ভোরে পুলিশের পৃথক অভিযানে একই ইউনিয়নের গোবিন্দনগর গ্রামের মৃত. ফজলু মিয়ার পুত্র আবু সুফিয়ান সোহাগ (২৬)কে সিলেটের বন্দরবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্য মতে হত্যার ঘটনায় জড়িত অপর আসামী দিঘলী-চাকল পাড়া গ্রামের আশরাফুল হকের ছেলে আলিম উদ্দিন(২৮)কে ও তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়। থানায় ওই মামলার আসামী সোহাগের দেয়া জবানবন্দীর ভিডিও ভাইরাল করে নান্দনিক সংলাপ ইউটিউব চ্যানেল ও ছাতক টু সুনামগঞ্জ পেইজ। এ নিয়ে বিভাগ জুড়ে আলোচনা সমালোচনার ঝড় বইতে থাকে। পুলিশ বিভাগ বিষয়টির তদন্তে কমিটি ও গঠন করে। তদন্ত কমিটির কার্যক্রম অব্যাহত রয়েছে। সোমবার মামলার প্রধান আসামী আল-আমিন আদালতে আত্মসমর্পন করে। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ছাতক থানার এসআই মাহিন উদ্দিন জানান, সুনামগঞ্জের বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রিট আদালতে আত্মসমর্পন করেছে আল-আমিন। সে এই হত্যা কান্ডের মুল পরিকল্পনাকারী। আদালত তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরনের নির্দেশ প্রদান করেন। ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন জানান, ঘটনার পর থেকে আসামীদের গ্রেফতারের জন্য থানা পুলিশের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আল-আমিন আদালতে আত্মসমর্পন করেছে। আরো ২ আসামীকে গ্রেফতার করা হয়েছে।





























