ছাতকে আওয়ামীলীগ নেতা আলহাজ্ব আচ্ছা মিয়া স্মরনে শোক সভা অনুষ্ঠিত
- Update Time : ১২:০১:১০ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারি ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: ছাতকে আওয়ামীলীগ নেতা, বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠাকালীন সময়ের ছাতক থানা ছাত্রলীগের সভাপতি, সালিশ ব্যক্তিত্ব, আলহাজ্ব আচ্ছা মিয়ার মৃত্যুতে পৌর আওয়ামীলীগের উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক ও সাবেক পৌর চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনুর সভাপতিত্বে ও পৌর আওয়ামীলীগ নেতা সাব্বির আহমদের পরিচালনায় অনুষ্ঠিত শোক সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, দোয়ারা উপজেলা চেয়ারম্যান ডাঃ আব্দুর রহিম, ছাতক সরকারি কলেজের অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, ছাতক উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, সৌদি নাগরিক, শিল্পপতি আলী জিনানী আল সৌদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক, ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ, মুক্তিযোদ্ধা হাজী নিজাম উদ্দিন বুলি, মরহুমের অনুজ মুক্তিযোদ্ধা হাজী পিয়ারা মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম। বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা আফজাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি বাবুল রায়, চরমহল্লা ইউপি চেয়ারম্যান আবুল হাসনাত, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ও উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক কৃপেশ চন্দ, পৌর যুবলীগের আহবায়ক সুহেল মাহমুদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এড. ছায়াদুর রহমান ছায়াদ প্রমুখ। সভায় স্মৃতিচারন মুলক বক্তব্য রাখেন,মরহুমের সহকর্মী, আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা আমির আলী বাদশা। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা সাজ্জাদুর রহমান। দোয়া পাঠ করেন অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ। সভায় ইউপি চেয়ারম্যান আব্দুল মছব্বির, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর রশীদ, মুক্তিযোদ্ধা শুকুর আলী, আওয়ামীলীগ নেতা লৎুফুর রহমান প্রধান, সামছুজ্জামান রাজা, শফিকুল ইসলাম বাবুল, রফিকুল ইসলাম কিরন, এমরুল হক চৌধুরী লিটন, মাফিজ আলী, মাষ্টার আওলাদ আলী, মাসুক মিয়া, আব্দুল কাদির, দেলোয়ার মাহমুদ জুয়েল বক্স, রইছ আহমদ, শহিদুল ইসলাম, আনিছুর রহমান চৌধুরী খোকন, ফজলু মিয়া মেম্বার, আব্দুল মালিক মেম্বার, শিক্ষক শাহ মাহবুব, মাওলানা ইমাদ উদ্দিন মানিক, মরহুমের স্বজন, লন্ডন মহানগর যুবলীগের সিনিয়র সহসভাপতি কামরুজ্জামান সাকলেন, মাহবুব মিয়াসহ মুক্তিযোদ্ধা, আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।





























