ছাতকে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ
- Update Time : ১২:৪১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতকে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা বুধবার উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে অনুষ্টিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরের জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য রাখেন,সহকারী কমিশনার(ভুমি)মোঃ ইসলাম উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্তী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের চেয়ারম্যান গয়াছ আহমদ, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়,ছাতক থানার এস আই মোশাররফ হোসেন প্রমুখ।
সভায় বক্তারা ছাতকে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।আকষ্মিকভাবে এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে।প্রায়ই ছাতকের বিভিন্ন অঞ্চলে চুরি-ডাকাতির ঘটনা ঘটে যাচ্ছে। ঘন-ঘন চুরি,ডাকাতির ঘটনায় জনমনে আতংকের সৃষ্টি হয়েছে। সোমবার রাতে গোবিন্দগঞ্জ- সৈদেরগাঁও ইউনিয়নের জালালপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মাসুক আহমদের বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে।এর আগে কালারুকা ইউনিয়নের রায়সন্তোষ পুর গ্রামে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি ও নোয়ারাই ইউনিয়নের কটালপুর গ্রামে প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শহর এলাকা ও উপজেলার প্রত্যন্ত এলাকায় প্রায় প্রতি রাতেই সিঁদেল চুরি,গরু চুরি, বিদ্যুতের ট্রান্সফরমার চুরিসহ অসংখ্য চুরির ঘটনা ঘটছে। সভায় বক্তারা ছাতকে চুরি ডাকাতির বিভিন্ন ঘটনার বিষয় উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেছেন।
এদিকে মাসিক আইনশৃঙ্খলা কমিটির একাধিক সভায় ছাতক থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান উপস্থিত হন নি। সভার পক্ষ থেকে আগামী মাসিক সভায় অফিসার ইনচার্জকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। #
























