ছাতকে অসুস্থ মাদ্রাসার ছাত্র কাশেমকে সিংচাপইড় ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের আর্থিক সহায়তা প্রদান
- Update Time : ০৭:৪১:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৯ আগস্ট ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য সুনামগঞ্জ-৫ (ছাতক- দোয়ারাবাজার) আসনে বিগত জাতীয় সংসদ নির্বাচন ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান চৌধুরী মিজানের নির্দেশে প্রজন্ম দল ৭১ কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক, যুক্তরাজ্য যুবদলের সহ-সভাপতি রাজু ইসলামের উদ্যোগে ছাতকের সিংচাপইড় ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দের সহযোগিতায় সাতগাঁও গ্রামের বাসিন্দা কুমারকান্দি ইসলামীয়া দাখিল মাদরাসার ছাত্র কাশেম আলীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, সিংচাপইড় ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ ইলিয়াছ উদ্দিন, সাধারণ সম্পাদক সায়েম আহমদ, উপজেলা বিএনপির সাবেক উপদেষ্টা ফারুক আহমেদ, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আঃ রব, ৬নং ওয়ার্ড সভাপতি মোঃ কবিরুল হক, বিএনপি নেতা শফিক আহমেদ, জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসেন সেবুল, আঃ রহিম, মোজাহিদ আলী, কাওছার আহমদ, কামাল উদ্দিন, সুহিবুর রহমান, আফাজুর রহমান, হাবিবুর রহমান সুজন, শফিকুর রহমান, শাহ কামাল তালুকদার, হাছান আহমদ, ছাত্রদল নেতা মোঃ ইমরান হোসেন, রাসেল আহমদ, সাইফ আহমদ, সাকিল আহমদ প্রমূখ।





























