০১:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকে ‘অসামাজিকতা রোধে করণীয় শীর্ষক কর্মশালা’ আগামীকাল

  • Update Time : ০২:৪৫:০৬ অপরাহ্ন, বুধবার, ১০ অক্টোবর ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকের সিংচাপইড় ইউনিয়নের সিরাজগঞ্জ বাজারস্থ তারুণ্যিক সংগঠন স্বপ্নপূরণ সমাজ কল্যাণ সংস্থার অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ‘অসামাজিকতা রোধে করণীয় শীর্ষক কর্মশালা’ আগামীকাল বৃহস্পতিবার বিকাল ৩টায় সিরাজগঞ্জ বাজারে অনুুষ্ঠিত হবে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- দক্ষিণ খুরমা ইউনিয়নের জাতুয়া গ্রামের কৃতিসন্তান, রুহুল আমিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, লন্ডন টাওয়ার হেমলেটসের কাউন্সিলার, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী আলহাজ্ব রুহুল আমীন। কর্মশালায় সভাপতিত্ব করবেন, সিংচাপইড় ইউপির সাবেক চেয়ারম্যান মুর্শেদ আহমদ চৌধুরী ও পরিচালনা করবেন, সংগঠনের সাবেক সাংগঠনিক সম্পাদক সাংবাদিক হেলাল আহমদ। এছাড়া প্রধান বক্তা হিসেবে সিংচাপইড় ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ও বিশেষ অতিথি হিসেবে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। কর্মশালায় সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন, সংগঠনের সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক মুহিন আহমদ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকে ‘অসামাজিকতা রোধে করণীয় শীর্ষক কর্মশালা’ আগামীকাল

Update Time : ০২:৪৫:০৬ অপরাহ্ন, বুধবার, ১০ অক্টোবর ২০১৮