ছাতকে অপসারণ করা হচ্ছে দলীয় বিলবোর্ড ও ব্যানার
- Update Time : ১০:২০:০৪ অপরাহ্ন, সোমবার, ১৯ নভেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরকারী নির্দেশে ছাতকে সাটানো বিভিন্ন রাজনৈতিক বিলবোর্ড, পোষ্টার, ফেস্টুন ও ব্যানার অপসারনের কাজ চলছে। গত তিনদিন ধরে সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোনিয়া সুলতানার নেতৃত্বে পরিচালিত হচ্ছে অপসারণ অভিযান। অভিযানে ছাতক, জাউয়া ও গোবিন্দগঞ্জ এলাকায় সাটানো কয়েক হাজার বিলবোর্ড, পোষ্টার, ফেস্টুন ও ব্যানার ইতোমধ্যেই অপসারণ করা হয়েছে। এখনো শহর এলাকা ছাড়াও উপজেলার বিভিন্ন হাট-বাজার, পয়েন্ট ও সড়কের পাশে বিদ্যুতের খুটায় সাটানো রয়েছে অসংখ্য বিলবোর্ড, পোষ্টার, ফেস্টুন ও ব্যানার। যেসব ব্যানার-বিলবোর্ড এখানো সাটানো রয়ে গেছে স্ব স্ব উদ্যোগে এসব ব্যানার-বিলবোর্ড সরিয়ে নিতে ২৪ ঘন্টা সময় বেঁধে দিয়েছেন কর্তৃপক্ষ। অন্যতায় নির্বাচনী আইনে ব্যানার-বিলবোর্ড সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা নেয়া হবে বলে সুত্র জানিয়েছে।



















