ছাতকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার : ময়না তদন্ত শেষে দাফন সম্পন্ন
- Update Time : ১২:৩১:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকে ৩৫ বছর বয়সী অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত প্রায় সাড়ে ৩টায় সিলেট-সুনামগঞ্জ অাঞ্চলিক মহাসড়কের মনবেগ ব্রিজ সংলগ্ন রাস্তার পাশে এ অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করে সড়কের জয়কলস হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ সদর হাসপাতালে ময়না তদন্ত শেষে সন্ধ্যায় অানজুমানে মফিদুল ইসলামের মাধ্যমে লাশ দাফন সম্পন্ন হয়।

এ ব্যাপারে সড়কের জয়কলস হাইওয়ে (বদিরগাঁও) পুলিশের ইনচার্জ মো. রনু মিয়া ও এএসঅাই মো. ইয়ামিন মিয়া বলেন, দায়িত্বরত অবস্থায় ছাতক উপজেলাধীন সড়কের মনবেগ ব্রিজের পূর্ব পাশের রাস্তা থেকে অজ্ঞাতনামা এ ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়না তদন্ত শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় অানজুমানে মফিদুল ইসলামের মাধ্যমে সুনামগঞ্জে দাফন সম্পন্ন করা হয়েছে। লাশের গায়ে ছিল সাদা পাঞ্জাবী ও কালো প্যান্ট। সড়কে চলাচলরত যে কোন ধরণের যানবাহন তাকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে ফেলে পালিয়ে গেছে। প্রাথমিক অবস্থায় তাকে মানসিক ভারসাম্যহীন বলে ধারণা পুলিশের।





























