ছাতকের হাদাটিলায় বিশেষ অভিযান ৫ হাজার ঘনফুট পাথর জব্দ
- Update Time : ০৭:৫৯:৫২ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতকে ইসলামপুর ইউনিয়নের হাদা-পান্ডব এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৫ হাজার ঘনফুট পাথর জব্দ করেছেন সহকাররি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইসলাম উদ্দিন। শনিবার(২৯ এপ্রিল) ছাতকের হাদা টিলা কেটে অবৈধ ভাবে পাথর উত্তোলন ও বিক্রি করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় কতিপয় ব্যবসায়ীরা অবৈধভাবে সরকারি টিলা কেটে পাথর উত্তোলন ও বিক্রি করছে। বিক্রির উদ্দেশ্যে টিলার পাথর নদীর পাড়ে ড্রাম্পিং করা হলে ওই পাথর জব্দ করা হয়। জব্দকৃত পাথর ইসলামপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সদস্য আলী হোসেনের জিম্মায় রাখা হয়েছে। অভিযানের খবর পেয়ে পাথর উত্তোলনকারি ও ব্যবসায়িরা পালিয়ে গেছে।
অভিযানে ছাতক থানার এস আই শফিকুল ইসলামসহ পুলিশ ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইসলাম উদ্দিন জানান, এক সপ্তাহের মধ্যে সরকারি সিদ্ধান্ত ও বিভাগীয় আইনে জব্দকৃত পাথরের নিষ্পত্তি করা হবে ।
পরে হাদা-পান্ডব বাজারে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এক সভায় আবারো সরকারি টিলা কেটে পাথর উত্তোলন করা হলে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে ঘোষণা দেন সহকাররি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইসলাম উদ্দিন।
এ সময় ইউপি সদস্য আলী হোসেন, বীর মুক্তিযোদ্ধা আরজদ আলী, আব্দুর রাজ্জাক, আনছার আলী, সোনাফর আলী, হাজী আব্দুল হেকিম, মছদ্দর মিয়া, সাবেক মেম্বার সাজিদুর রহমান বুলু, ছোয়াব আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
























