১১:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকের সিংচাপইড় ইউনিয়নে যুবদলের কর্মী সন্মেলন অনুষ্ঠিত
- Update Time : ০১:৫৪:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারি ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়ন শাখার উদ্যোগ এক কর্মী সন্মেলন অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) ইউনিয়নের কামারগাঁও বাজারে এ কর্মী সন্মেলন অনুষ্টিত হয়। ছাতক উপজেলা যুবদলের আহবায়ক সদরুল আমিন সোহানের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক লিজন মিয়া তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত এ সন্মেলনে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এমরান আহমদ, সৈয়দ মনসুর আলী, আবদুল কাইয়ুম, মানিক মিয়া, আবু সমিম, কামাল হোসেন তালুকদার, উপজেলা যুবদলের সদস্য মাওলানা জিয়াউর রহমান, ইজাজুল হক রনি, খলেদ মাহমুদ সুজন, অলিউর রহমান আলেক, এনামুল হক, মুহিবুর রহমান প্রমুখ। কর্মী সন্মেলনে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফয়ছল আহমদ সুমন, ফয়েজ আহমেদসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




























