০৩:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকের সিংচাপইড় ইউনিয়নের উপ-নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মুরাদুজ্জামান চৌধুরী

  • Update Time : ১১:৫৬:৪১ অপরাহ্ন, সোমবার, ১ অক্টোবর ২০১৮
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

হাসানআহমদ, ছাতক :: সুনামগঞ্জের ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নে উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান কুয়েতস্থ সুনামগঞ্জ সমাজকল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও ২ বারের নির্বাচিত সভাপতি মুরাদুজ্জামান চৌধুরী।
তিনি সোমবার (১ অক্টোবর) এ প্রতিবেদকের সাথে একান্ত সাক্ষাতে এ প্রত্যয় ব্যক্ত করেন।
সাক্ষাতে তিনি বলেন, গত ইউপি নির্বাচনে সিংচাপইড় ইউনিয়নের মানুষ উন্নয়নের আশা আকাঙ্খা নিয়ে নৌকায় ভোট দিয়েছিলেন। কিন্তু ইউনিয়নবাসীর আশা পূরণ হয়নি। তাই অবহেলিত সিংচাপইড় ইউনিয়নের উন্নয়নের কথা চিন্তা করেই আমি আগামী উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাই।
তিনি আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী উল্লেখ করে বলেন, আমি রাজনৈতিক জীবনের শুরু থেকে আওয়ামী লীগের সাথে জড়িত। দেশে থাকাকালীন সময়ে ইউনিয়ন যুবলীগের সক্রিয় কর্মী ছিলাম, বর্তমানে কুয়েত আওয়ামী লীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছি। তাই আমি প্রত্যাশা করি আওয়ামী লীগ আমাকে মনোয়ন দিবে।
মুরাদ আরো বলেন, প্রবাস থাকলেও নাড়ীর টানে দেশের জন্য কাজ করছি। প্রবাসে থেকেও যতটুকু সম্ভব ইউনিয়নের উন্নয়নের কাজে নিজেকে বিলিয়ে দিয়েছি। দেশরত্ন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে প্রবাসে থেকেও দেশের উন্নয়নের কাজ করছেন তিনি। ইউনিয়নের অসহায়, সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সব সময় এগিয়ে এসেছেন।
তাই তিনি আগামী উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশা করেন।
মুরাদুজ্জামান চৌধুরী বঙ্গবন্ধুর আদর্শকে অনুসরণ ও অনুকরণ করে মুরাদ চৌধুরীও বিগত সময়ে এলাকার মানুষের সুখে-দু:খে থাকার পাশাপাশি বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছেন।
তিনি নির্বাচনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন পেলে বিজয়ের এক চমক দৃষ্টান্ত দেখাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
সিংচাপইড় ইউনিয়নবাসী আজও অবহেলিত রয়েছে। জীবনমান উন্নয়ন সহ রাস্তাঘাটের অবকাঠামোগত উন্নয়ন হয়নি। তাই এ জনপদের উন্নয়নের স্বার্থেই তিনি নির্বাচনে অংশ নিতে চান বলে উল্লেখ করেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকের সিংচাপইড় ইউনিয়নের উপ-নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মুরাদুজ্জামান চৌধুরী

Update Time : ১১:৫৬:৪১ অপরাহ্ন, সোমবার, ১ অক্টোবর ২০১৮