ছাতকের ভাতগাঁও ইউনিয়নের বিভিন্ন স্থানে নৌকা মার্কার সমর্থনে সভা অনুষ্ঠিত
- Update Time : ০২:২১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ অাওয়ামীলীগ ও মহাজোট মনোনীত সুনামগঞ্জ-৫ অাসনে নৌকা প্রতীকের প্রার্থী মুহিবুর মানিক এমপির সমর্থনে ছাতকে কর্মী সভা অনুষ্ঠিত।
ছাতকের ১৩ নং ভাতগাঁও ইউনিয়নে বুধবার (১৯ ডিসেম্বর) বিভিন্ন স্থানে পথসভা শেষে ইউনিয়নের শক্তিয়ারগাঁও গ্রামবাসীর উদ্যোগে মুহিবুর মানিকের নৌকা মার্কার সমর্থনে নির্বাচনী বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৫ ছাতক-দোয়ারা অাসনে নৌকা মার্কার প্রার্থী মুহিবুর রহমান মানিক (এমপি)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা বীরপ্রতীক দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান ঈদ্ররিছ আলী, মুক্তিযোদ্বা কমান্ডার তোতা মিয়া, মুক্তিযোদ্বা ডা: আব্দুর রহিম, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম, শাহজালাল কলেজের অধ্যক্ষ এম এ মতিন, ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লাহিন মিয়া। ১৩নং ভাতগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওলাদ হোসেন মাষ্টারের সভাপতিত্বে ও জগন্নাথপুর ছাত্রলীগের স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক জোবায়ের হুসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাসিম, সিলেট মহানগর সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি রশিদ আহমদ, ছাতক উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রিপন আহমেদ, জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের উপ- প্রচার সম্পাদক অলিউর রহমান, আওয়ামীলীগ নেতা আজম আলী, আওয়ামীলীগ নেতা মানিক মিয়া, ফয়সল মিয়া, সুলতান মিয়া, হুসেন মিয়া চন্দন মিয়া, সুজাদ মিয়া, কলকলিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলমগীর কবির, শাহজালাল কলেজের সাবেক শিক্ষার্থী হাফসা বেগম। এছাড়া উপস্থিত ছিলেন, সিদ্দেক মিয়া, মুক্তার মিয়া, সমুজ আলী, সুহেল মিয়া, জোবায়ের আহমদ, আপ্তালী, ওয়াসিদ উল্লা, আবলুছ মিয়া, নুরুল হক, রাজমিয়া, সমরু মিয়া, মফসর মিয়া, দানাই মিয়া, গৌছ আলী, আকমল হোসেন, আব্দুল মালিক, মেহেদী শামীম, তুরন মিয়া, রাজ্জাক প্রমূখ। বিজ্ঞপ্তি





























