১০:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকের বেদে পল্লীতে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ
- Update Time : ০৫:২১:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতকের ফকির টিলা বেদে পল্লীর ৩৯ বেদে পরিবার ও ৪ জন ৩য় লিংগের লোকের মধ্যে প্রধানমন্ত্রীর দেয়া উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১৪জুলাই) সকালে উপজেলার নোয়ারাই ইউনিয়নের বেদে পল্লীতে চাল, ডাল, আলু, তেল, পিয়াজ, লবণ, ময়দাসহ উপহার সামগ্রী আনুষ্ঠানিক ভাবে বিতরণ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান। এসময় নবাগত সহকারি কমিশনার (ভূমি) মোঃ ইসলাম উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কে এম মাহবুব রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। ইউএনও মামুনুর রহমান বলেন, উপজেলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ও পল্লীতে বসবাসরত বেদেরা যাতে প্রধানমন্ত্রীর উপহার থেকে বঞ্চিত না হয়, সেজন্য তাদেরকে খোঁজে খোঁজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বিতরণ করা হচ্ছে।




























