ছাতকের বিদায়ী ইউএনওকে উপজেলা পরিষদের সংবর্ধনা
- Update Time : ১১:১২:২৬ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরের জামান চৌধুরীকে বদলী জনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
সোমবার ৯ অক্টোবর উপজেলা পরিষদদের পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়। ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়ের পরিচালনায় এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সংবর্ধনা সভায় আবেগঘন বক্তব্যে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরের জামান চৌধুরী বলেছেন, সরকারের নীতিমালা অনুযায়ী সকলের সহযোগিতা নিয়ে ছাতকের মানুষকে সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করেছি।আমরা প্রজাতন্ত্রের কর্মচারী কাজেই সরকারের নীতিমালার বাহিরে ইচ্ছা থাকলেও কিছু করতে পারিনা।ছাতক উপজেলায় সকল কাজ-কর্মে জনপ্রতিনিধিসহ সকলের সহযোগিতা পেয়েছি। সকল কর্মকর্তা-কর্মচারী দের নিয়ে টিমওয়ার্কের মতো কাজ করে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করেছি। এজন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখানে ১ বছর ২ মাস দায়িত্ব পালনের সময় যদি কোন ধরনের ভুল ভ্রান্তি হয়ে থাকে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য ছাতকের সর্বস্তরের জনসাধারণ,জনপ্রতিনিধিসহ সকলের প্রতি সবিনয় আহবান জানান তিনি ।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত মোঃ লাহিন মিয়া,সহকারী কমিশনার ভুমি মোঃ ইসলাম উদ্দিন,ছাতক সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ
মঈন উদ্দিন আহমেদ,ছাতক পৌরসভার প্রতিষ্ঠাকালিন চেয়ারম্যান ও পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লিপি বেগম, উপজেলা প্রকৌশলী আফসার আহমেদ।
বক্তব্য রাখেন,আওয়ামীলীগ নেতা শামসুজ্জামান রাজা বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা,মকবুল আলী,ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ, মাষ্টার আওলাদ হোসেন, আলহাজ্ব সুন্দর আলী,এড.সুফি আলম সুহেল,নুরুল আলম,আবুল হাসনাত,আব্দুল হক,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম,উপজেলা পরিষদের সিএ জিতেন বর্ম্মন প্রমুখ।
এ সময় ডাক্তার সাইদুল ইসলাম,আওয়ামীলীগ নেতা আজমান আলী,যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস, ইউআ সি ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবিব,তথ্যসেবা কর্মকর্তা সাবিহা মোস্তারী,পল্লী জীবিকায়ন কর্মকর্তা নির্মল দাস,সুর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার স্বপ্না বেগম, অরুন অধিকারী,কৃষকলীগ নেতা সফিক মিয়া,প্রেসক্লাবের অর্থ সম্পাদক বিজয় রায়,সদস্য আমিনুল ইসলাম আজির, আমির আলী,যুবলীগ নেতা হাবিবুর রহমান জয় প্রমুখ উপস্থিত ছিলেন।সভায় বিদায়ী অতিথিকে উপজেলা পরিষদের পক্ষ থেকে ক্রেষ্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।



















