০৩:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকের ধারণ বাজার থেকে অবৈধ পশুর হাট উচ্ছেদ

  • Update Time : ০৮:৪২:২৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাও ইউনিয়নের ধারণ বাজারে ঈদ উপলক্ষে অবৈধভাবে গড়ে উঠা পশুর হাট উচ্ছেদ করা হয়েছে। কুরবানির ঈদকে কেন্দ্র করে বাজার পরিচালনা কমিটি ও স্থানীয় প্রভাবশালীদের নেতৃত্বে বিনা ইজারায় এখানে গরু ছাগলের হাট বসানো হয়। খবর পেয়ে বুধবার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস শীলের নেতৃত্বে অভিযান চালিয়ে এখানের গরু, ছাগল, মহিষ, ভেড়ার হাট উচ্ছেদ করেছে পুলিশ। এসময় পশুর হাট বসানোর অভিযোগে স্থানীয় ৫ জনকে আটক করা হয়। আটককৃত ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে মুচলেকা দিয়ে মুক্তি পেয়েছেন। পরে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম কবির ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকের ধারণ বাজার থেকে অবৈধ পশুর হাট উচ্ছেদ

Update Time : ০৮:৪২:২৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২০