০২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকের দুই ধর্ষক জেল হাজতে

  • Update Time : ১০:৫২:২৯ অপরাহ্ন, বুধবার, ৪ আগস্ট ২০২১
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: ছাতকে কিশোরীকে গণ ধর্ষনের ঘটনায় ফকির মিয়া(২৫) ও তরিকুল ইসলাম(২৪) নামের দু’ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকালে গ্রেফতারকৃতদের সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে । মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে পুলিশ তাদের গ্রেফতার করেছে । ফকির মিয়া উপজেলার ভাতগাঁও ইউনিয়নের ভাতগাঁও গ্রামের তেরা মিয়ার ছেলে ও ব্যাটারি চালিত টমটম চালক তরিকুল ইসলাম একই এলাকার নেছার আলীর ছেলে । স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, একই এলাকার বাসিন্দা ভিকটিম ১৬ জুন রাতে প্রকৃতির ডাকে ঘর থেকে রের হলে তাকে দুর্বৃত্তরা অপহরণ করে নিয়ে যায়। প্রায় ১৫ দিন ধরে বিভিন্ন এলাকায় রেখে তাকে পালাক্রমে গণধর্ষন করে অপহরনকারীরা। ৩১ জুলাই গভীর রাতে ভিকটিম ১৪ বচ্ছর বয়সী কিশোরীকে হাত-পা বেঁধে তার বাড়ির আঙ্গিনায় রেখে পালিয়ে যায় ধর্ষনকারীরা। সকালে পরিবারের লোকজন হাত-পা বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করে। এ ঘটনায় ৩ আগষ্ট ভিকটিম ওই কিশোরী বাদী হয়ে ফকির মিয়া, তরিকুল ইসলাম ও ভাতগাঁও গ্রামের হিরন আলীর ছেলে মাহতাব আলীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতম দমন আইনে ছাতক থানায় একটি মামলা(নং-০৩) দায়ের করেন। মামলার প্রেক্ষিতে দু’জনকে গ্রেফতার করা হলেও আসামি মাহতাব আলী পলাতক রয়েছে। ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন মামলা ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকের দুই ধর্ষক জেল হাজতে

Update Time : ১০:৫২:২৯ অপরাহ্ন, বুধবার, ৪ আগস্ট ২০২১