ছাতকের জাউয়ায় মাস্ক ব্যবহার না করায় পথচারীদের ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
- Update Time : ১১:৩৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতকে মাস্ক ব্যবহার না করার অপরাধে ৭ পথচারীকে ১হাজার ১শত টাকা ও অধিক মুল্যে মাস্ক বিক্রি করার অপরাধে এক ব্যবসায়ীকে ১হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার জাউয়া বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ গোলাম কবির। এ সময় তিনি ব্যবসায়ী ও মাস্ক ব্যবহার না করায় পথচারীদের কাছ থেকে জরিমানা আদায় করেন। এ দিকে সহকারী কমিশনার(ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাপস শীল পৃথক ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জাউয়াবাজার এলাকায়। এ সময় চলাচলরত যানবাহনে অভিযান পরিচালনা করে মাস্ক ব্যবহার না করার অপরাধে ৭ জনের কাছ থেকে ১ হাজার ৭শত টাকা জরিমানা আদায় করেন তিনি। প্রায় দেড় ঘন্টা ব্যাপী পৃথক অভিযানে জরিমানা আদায়সহ শ্রমিক শ্রেনীর অসচেতন মানুষদের মাঝে বিনা মূল্যে মাস্ক ও বিতরণ করেন দু’ নির্বাহী ম্যাজিষ্ট্রেট। সকলের মাস্ক ব্যবহার নিশ্চিত করতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে বলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ গোলাম কবির জানিয়েছেন।





























