১২:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকের জাউয়াবাজারে অগ্নিকান্ডে ৭টি দোকান ভস্মিভূত হয়ে ৩০ লক্ষ টাকার ক্ষতি

  • Update Time : ০২:৩৭:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০১৯
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজারে অগ্নিকান্ডে ৭টি দোকান ভস্মিভূত হয়ে প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে। সোমবার দুপুরে বাজারের বড় গলিতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বড় গলির আমীন বেডিং থেকে হঠাৎ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটলে মুহুর্তের মধ্যে পার্শ্ববর্তী সাইদ বেডিং, আল-আমীন বেডিং, গোবিন্দের স্বর্ণের দোকান, গৌরাঙ্গের স্বর্ণের দোকান, শীতল ও দোলাল কর্মকারের দোকানে ছড়িয়ে পড়ে। অগ্নিকান্ডের খবর পেয়ে ছাতক ও শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আসে। এর আগে তিনটি বেডিং, দু’টি স্বর্ণের ও দু’টি খামারের দোকানসহ মোট ৭টি দোকান পুড়ে প্রায় ৩০ লক্ষ টাকার ব্যাপক ক্ষতি হয়। অগ্নিকান্ডের ঘটনার সত্যতা স্বীকার করেছেন জাউয়াবাজার ব্যবসায়ি সমবায় সমিতির সভাপতি আছাদুর রহমান ও সদস্য মাওলানা জুনাইদ আহমদ। পরে জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকের জাউয়াবাজারে অগ্নিকান্ডে ৭টি দোকান ভস্মিভূত হয়ে ৩০ লক্ষ টাকার ক্ষতি

Update Time : ০২:৩৭:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০১৯