১২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকের চরমহল্লা ইউনিয়নের চরমাধব গ্রামের ৫ বাড়ি লকডাউন

  • Update Time : ০৯:৩৪:০২ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: ছাতকের চরমহল্লা ইউনিয়নে দিনব্যাপী গণসচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করেছে ইউনিয়নের স্বেচ্ছাসেবক টিম। তারা জনসাধারণকে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়া, মাস্ক পড়াসহ সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দিয়েছে। পাশাপাশি সকল জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবানও জানান তারা। এছাড়া ইউনিয়নের চরমাধব গ্রামের ঢাকা ফেরত ৫ জনের বাড়ী লকডাউন করা হয়। গ্রামের ঢাকা ফেরত আব্দুল কবিরের পুত্র সাদেক আহমদ ও আব্দুল কাদির, বাদশাহ মিয়ার পুত্র নূর আহমদ, রুহুল আমিনের পুত্র রিপন মিয়া ও আব্দুস সালামের পুত্র মাজেদ আহমদের বাড়ি লকডাউন করা হয়। উপজেলা প্রশাসনের নির্দেশে তারা ঢাকা ফেরত ঐ ৫ জনের বাড়ি লকডাউন করেছে বলে জানায়। রবিবার এসব কার্যক্রমে অংশ নেন ইউপি সদস্য নুরুজ্জামান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক টিমের ওমর আলী, জাহিদুল বারী সুহেল, আফজাল হোসাইন, আলমগীর আহমদ, মোহাম্মদ আলী, আবুল সুফিয়ান সুফি, ফয়জুল ইসলাম, মঈন উদ্দিন, শামীম আহমদ, আব্দুল মান্নান ও জামিল রানা।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকের চরমহল্লা ইউনিয়নের চরমাধব গ্রামের ৫ বাড়ি লকডাউন

Update Time : ০৯:৩৪:০২ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২০