০৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকের গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নে পানিবন্দী পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ
- Update Time : ১১:৩০:২৮ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিতিবেদক :: ছাতকের গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায়, পানিবন্দী ৪৫০ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান। বুধবার সকাল থেকে ১০ কেজি চাল ও শুকনো খাবার নৌকা যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়ি বাড়ি গিয়ে তিনি বিতরণ করেন। বিতরণ কালে তার সাথে ছিলেন ইউপি সচিব অধীর রঞ্জন দাস, প্যানেল চেয়ারম্যান সামছুল হক, ইউপি সদস্য আব্দুর রহমান, রাজন মিয়া, আনোয়ার হোসেন, আলকাব আলী, মাহমুদ আলী, সুরেতাজ মিয়া, হোসাইন আহমদ লনি, নিজাম উদ্দিন, ইউনিয়নের গ্রাম পুলিশ আলা উদ্দিন, রইছ আলী, নুরুল আমিন প্রমুখ।





























