ছাতকের গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদের সোয়া ১ কোটি টাকার বাজেট ঘোষণা
- Update Time : ০২:০৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ এপ্রিল ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
চান মিয়া ছাতক থেকে :: নতুন কোন করারোপ ছাড়াই সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার ২০এপ্রিল ২০১৭ইং দুপুর ১২টায় গোবিন্দগঞ্জ ইউনিয়ন কনফারেন্স হলে ১কোটি ২৬লক্ষ ২৫হাজার ১শ’টাকার বাজেট ঘোষনা করা হয়। এ উপলক্ষে বাজেট পরবর্তি আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান। ইউপি সচিব অধীর রঞ্জন দাসের পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশিষ্ট সমাজসেবী আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য, বিশিষ্ট শিক্ষানুরাগী আবদুল করিম, উপজেলা উপ-সহকারি কৃষি কর্মকর্তা আনিসুর রহমান, ছাতক প্রেসকাবের সাংগঠনিক সম্পাদক কাজী রেজাউল করিম রেজা ও ইউপি সদস্য হুসাইন আহমদ লনি। এসময় গোবিন্দগঞ্জ বহুমূখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবদুস ছামাদ, ছাতক প্রেসকাবের অর্থ সম্পাদক আতিকুর রহমান মাহমুদ, সাবেক মেম্বার আলমগীর কবির, মুরব্বি বিরাই মিয়া, আবুল মিয়া, আলতা মিয়া, ভুলু মিয়া, আইনুদ্দিন, আয়ূব আলী, গোলাম আলী, আবদুস ছালাম, জামাল উদ্দিন, আমির মিয়া, মকবুল আলী, ফটিক মিয়া, ইউপি প্যানেল চেয়ারম্যান সামছুল হক, ইউপি সদস্য মাহমদ আলী, আলকাব আলী, সুরেতাজ মিয়া, আনোয়ার আলী, রাজন তালুকদার, নিজাম উদ্দিন, ইউপি সদস্যা কাজী রেহেনা বেগম, ছাদিকা বেগম ও শিখা রানীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীসহ ব্যবসায়ি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে অনুষ্ঠানের সভাপতি ও গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখলাকুর রহমান ২০১৭-২০১৮ অর্থ বছরের ১কোটি ২৬হাজার ১শ’ টাকা আয়ও ১কোটি ২৪লক্ষ ৪৭হাজার ৪শ’টাকা ব্যয় দেখিয়ে নতুন বাজেট ঘোষনা করেন। বাজেটে উদ্বৃত্ত দেখানো হয় ১লক্ষ ৭৭হাজার ৭শ’টাকা। বাজেট বক্তব্যে তিনি বলেন, ২০১৬-১৭ সালের উদ্বৃত্ত ৫৬হাজার ৫শ’, ইউনিয়ন কর ৯লক্ষ, ইজারা খাতে ২লক্ষ, সংস্থাপন খাতে (সরকারি) অনুদান ১১লক্ষ ৪৮হাজার ৬শ’, স্থাবর সম্পত্তি হস্তান্তর ১% সাড়ে ৪লক্ষ, সরকারি অনুদান ৫৫লক্ষ, এলজিএসপি ৩২লক্ষ, স্থানীয় সরকার খাতে ১০লক্ষ, ও অন্যান্য খাতে ১লক্ষ ৭০হাজা সহ সর্বমোট আয় ১ কোটি ২৬লক্ষ ২৫হাজার ১শ’ টাকা এবং বেতন ভাতা ও সম্মানী ১৫লক্ষ ৭৯হাজার ৪শ’, অফিস পরিচালনা ব্যয় ১লক্ষ ৫হাজার ৫শ’, কর আদায় বাবদ ৮২হাজার ৫শ’ কৃষি প্রকল্প খাতে ১০লক্ষ ৪০হাজার, অফিস রক্ষনা-বেক্ষনে ১লক্ষ ৮০হাজার, স্বাস্থ্য ও পয়:নিস্কাশন খাতে ১২লক্ষ ৭০হাজার, রাস্তা নির্মাণ ও মেরামত খাতে ৬২ লক্ষ ৫০হাজার, গৃহ নির্মান ও মেরামত খাতে ৮০হাজার, শিক্ষা কর্মসূচি খাতে ১৪লক্ষ, সেচ ও খাল খননে ৭০হাজার ও অন্যান্য খাতে ৩লক্ষ ৯০হাজারসহ সর্বমোট ব্যয় দেখানো হয়েছে ১ কোটি ২৪লক্ষ ৪৭হাজার ৪শ’ টাকা। শুরুতে কোরআন তেলাওয়াত করেন, ইউপি সদস্য আবদুর রহমান।





























