০২:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছাতকের গোবিন্দগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবীতে এলাকাবাসীর প্রতিবাদ সভা

  • Update Time : ০২:৪৩:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ছাতক প্রতিনিধি :: ছাতকের গোবিন্দগঞ্জ পয়েন্টে যানজট নিরসন ও সরকারি ভূমিতে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবীতে এলাকাবাসীর উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে গোবিন্দগঞ্জ পয়েন্টের লাইটেস স্ট্যান্ডে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, গোবিন্দগঞ্জ পয়েন্টে নির্মানাধীন গোলচত্ত্বরকে ঘিরে এখানে যানজট চরম আকার ধারণ করছে। প্রায়ই পয়েন্টে দূর্ঘটনার শিকার হচ্ছেন মানুষ। সম্প্রতি দূর্ঘটনায় বাহার উদ্দিন নামের এক ঠেলা চালক মারা যায়। গরীব অসহায় এ ঠেলা চালকের মৃত্যুর দায় কেউ নেয়নি। প্রতিবাদ সভায় তারা বাহার উদ্দিনের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের দাবী জানান। এদিকে গোল চত্ত্বর নির্মাণে রাস্তার পাশের কিছু ও অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হলেও অধিকাংশ দখলদারকে এখনো উচ্ছেদ করা হয়নি। ফলে সুনামগঞ্জ জেলার প্রবেশদ্বার গোবিন্দগঞ্জ পয়েন্টে যানজট লেগেই আছে আর দূর্ঘটনা ঘটে যাচ্ছে। বক্তারা রেল লাইনের পশ্চিমে কয়েকটি অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবী জানান। ৫শ বর্গ ফুট রেলওয়ের ভূমি লীজ নিয়ে সড়ক ও জনপথ বিভাগের বিশাল জায়গা জুড়ে মার্কেট ও দোকান নির্মাণ করে ব্যবসা পরিচালনা করছে একটি মহল। পয়েন্টের কাছে গোবিন্দগঞ্জ-বিনন্দপুর সড়কেও জায়গা দখল করে দোকান নির্মাণ করা হয়েছে। এসব দোকান, মার্কেট এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় দখলদাররা মাহামন্য হাইকোর্টে একটি রিটের অজুহাত দেখাচ্ছে। প্রবাসী রোকন মিয়া, আঙ্গুর মিয়া ও মৃত আব্দুর রশিদের নামে হাইকোর্টে (নং২০১০/২০০৬) রিট দাখিল করেছে দখলদার চক্র। রিটকারিদের মধ্যে একজন মৃত ব্যাক্তি রয়েছেন অপর দু’জন স্থায়ীভাবে বিদেশে বসবাস করেন। কাজেই তাদের জাল নাম স্বাক্ষর দিয়ে রিট করা হয়েছে বলে তারা মনে করেন। এ ব্যাপারে মহামান্য হাইকোর্টে ভুক্তভোগীরা একটি আবেদন করেছেন।

এদিকে গোলচত্ত্বর নির্মাণের ঠিকাদারকে রেল লাইন থেকে ২০০ ফুট পশ্চিম পর্যন্ত ড্রেন নির্মাণ করতে দিচ্ছেনা দখলদাররা। এখানে ড্রেনের নির্মাণ কাজ বন্ধ রয়েছে। ঠিকাদারী প্রতিষ্ঠান এর দায় নিচ্ছেনা। কাজেই যত্রতত্রভাবে ঝুকিপূর্ণ অবস্থায় গোলচত্ত্বর নির্মাণ কাজ সম্পন্ন করার সম্ভাবনা রয়েছে। এতে করে জনসাধারণের দূর্ভোগ আরো বৃদ্ধি পাবে। বক্তারা এসব ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের দূর্নীতির কথা উল্লেখ করে বলেছেন, শীঘ্রই গোবিন্দগঞ্জ পয়েন্টের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দ্রুত গোলচত্ত্বর নির্মাণ ও ড্রেন নির্মাণ কাজ সম্পন্ন করা না হলে এ নিয়ে গোবিন্দগঞ্জবাসী আন্দোলনের ডাক দিবেন।

ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুলের সভাপতিত্বে ও শিক্ষক পংকজ দত্তের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, স্থানীয় সদরুল আমিন সোহান, জেলা মাইক্রোবাস শ্রমিক শাখার নেতা আকামত আলী, রজব আলী, অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের সভাপতি আফতাব উদ্দিন, ইউপি সদস্য আলকাব আলী, রিয়াজ উদ্দিন, বিরাম দে প্রমূখ।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

ছাতকের গোবিন্দগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবীতে এলাকাবাসীর প্রতিবাদ সভা

Update Time : ০২:৪৩:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০