১২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে করোনা সন্দেহে আরো ৭ জনের নমুনা সংগ্রহ
- Update Time : ১১:২৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের ছাতকের চরমহল্লা ইউনিয়নের আসাকাচর মড়লহাটি গ্রামের একই পরিবারের ৭ জনের করোনা সন্দেহে নমুনা (নেজাল ও থ্রট সোয়াব) সংগ্রহ করা হয়েছে। ঐ পরিবারের একজন ছাতক শহরের আকিজ প্লাস্টিকস কারখানার শ্রমিক। সম্প্রতি সে নিজ বাড়ীতে পৌছে পরিবারের সকলের সাথে বসবাস করছে। ক’দিন আগে ঐ কারখানার এক শ্রমিকের করোনা পজিটিভ ধরা পড়েছে। কাজেই করখানা থেকে বাড়ী ফেরত ঐ লোক সহ তার পরিবারের ৭ জনের নমুনা সংগ্রহ করা হয়। নমুনা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে প্রেরণ করা হবে। সোমবার নমুনা সংগ্রহ করেন ছাতক উপজেলা হেলথ কমপ্লেক্সের প্রধান অফিস সহকারী আমিরুল হক। এসময় ইউপি সদস্য হুশিয়ার আলী, স্থানীয় সাইদুল হক সবজিল ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক টিমের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।





























