০৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকের এক ইউপি সদস্য জেলহাজতে
- Update Time : ০৪:৪২:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ আগস্ট ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতকে এক ইউপি সদস্যকে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। কয়েছ আহমদ উপজেলার চরমহল্লা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য ও কামরাঙ্গী গ্রামের বাসিন্দা আলতাব আলীর পুত্র। বৃহস্পতিবার বিকালে জাউয়াবাজার তদন্ত কেন্দ্রের পুলিশ চরমহল্লা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামন থেকে কয়েছ আহমদকে গ্রেফতার করে। পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সোহেল রানা জানান, ১৭ জুলাই কপলা বাজারে দু’গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় কপলা গ্রামের চমক আলীর পুত্র আব্দুল কাহার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এ মারামারি মামলা (নং – ১৯/২০)’র নিয়মিত আসামী ইউপি সদস্য কয়েছ আহমদ। ওই মামলার প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে।





























