০২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকের একটি মৎস্য খামারে মাছ চুরি করতে গিয়ে ধরা পড়ে ৮ চোর
- Update Time : ১১:৫৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: ছাতকের দক্ষিণ খুরমা ইউনিয়নের সিলেট-সুনামগঞ্জ সড়কের পাশে জাতুয়া এলাকায় তাহসিন-তাহসিনা এগ্রো ফিসারিজে মাছ চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছে ৮ চোর। মঙ্গলবার রাতে উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী জয়নাল আবেদীনের মালিকানাধীন তাহসিন-তাহসিনা এগ্রো ফিসারিজে মাছ চুরি করতে যায় গোবিন্দগঞ্জ সৈদেরগাও ইউনিয়নের দিঘলী গ্রামের একদল চোর। স্থানীয় লোকজন এসময় ধাওয়া করে ৮ চোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। এ ঘটনায় বুধবার ছাতক থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।





























