ছাতকের উত্তর খুরমা ইউনিয়নে যুবদলের কর্মী সন্মেলন অনুষ্ঠিত
- Update Time : ০৬:১২:৩০ অপরাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি :: ছাতকের উত্তর খুরমা ইউনিয়নে যুবদলের কর্মী সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ইউনিয়নের শেওতর পাড়া গ্রামের একটি বাড়িতে এ কর্মী সন্মেলন অনুষ্ঠিত হয়। ছাতক উপজেলা যুবদলের আহবায়ক সদরুল আমিন সোহানের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক লিজন মিয়া তালুকদারের পরিচালনায় উত্তর খুরমা ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সৈয়দ মনসুর আলী, আব্দুল কাইয়ুম, ফয়ছল আহমদ, মানিক মিয়া, ফয়েজ আহমদ, আবু শামীম, কামাল হোসেন তালুকদার, উপজেলা যুবদলের সদস্য সুলতান মাহমুদ, কয়েছ আহমদ, রফিকুর রহমান, অলিউর রহমান আলেক, কাওছার আহমেদ, মুহিবুর রহমান প্রমুখ। সন্মেলনে আব্দুল অদুদ, আতিকুর রহমান, সাদ্দাম হোসেন, শামীম আহমদ, আলী আহমদ চৌধূরী, জাহাঙ্গীর আলম, জুবায়ের আহমদ, শাহ আলম, সালমান হোসেন সহ উত্তর খুরমা ইউনিয়ন যুবদল ও ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।।




























