চোরাই সিএনজি অটোরিকশাসহ আটক ২
- Update Time : ০৩:২৫:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের দক্ষিণ সুরমার লাউয়াই থেকে চোরাইকৃত একটি কাভার্ড ভ্যান ও কয়েকটি সিএনজিচালিত অটোরিকশাসহ গাড়িচোর চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। তারা হলেন দক্ষিণ সুরমার তেতলি উত্তরপাড়ার মৃত আব্দুল মুতলিবের ছেলে মনির উদ্দিন ( ৩৫) ও লালমনিরহাট জেলার পাটগ্রাম থানার মোহাম্মদপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে আমিনুর রহমান (৩৩)। মঙ্গলবার দুপুরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়। এর আগে সোমবার দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ৩ লাখ টাকা দামের রেজিস্ট্রেশনবিহীন ৩টি চোরাই সিএনজিচালিত অটোরিকশা, একটি হলুদ রঙের কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানায় মনির ও আমিরের বিরুদ্ধে মামলা (নং ১৩/১৪/৬/২০২১) দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম।




























