১০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চুনারুঘাট বাল্লা সীমান্তে ১২০ কেজি ইলিশ জব্দ
- Update Time : ০৩:৫১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: হবিগঞ্জের চুনারুঘাটে বাল্লা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ১২০কেজি ইলিশ মাছ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার সকালে কাস্টমস কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত ইলিশ মাছগুলো প্রকাশ্যে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়।
জানা যায়- বাল্লা সীমান্ত দিয়ে ৫টি প্লাস্টিকের ঝুড়িতে ভর্তি করে ১২০কেজি ইলিশ মাছ ভারতে পাচারের খরব পেয়ে বিজিবি ক্যাম্প কমান্ডার আইয়ূব আলীর নেতৃত্বে ধাওয়া করলে পাচারকারীরা ঝুড়িগুলো ফেলে দৌড়ে পালিয়ে যায়।
জব্দকৃত মাছের গুলো বাল্লা সীমান্ত এলাকার কাস্টমস কর্মকর্তা ইন্সপেক্টর এস এম আব্দুল আহাদ, বিজিবি সদস্য, সাংবাদিদের উপস্থিতিতে প্রকাশ্যে নিলামে বিক্রি করা হয়। বিক্রিত অর্থ সরকারী কোষাগারে জমা রাখা হবে বলে জানান দায়িত্বরত কাস্টমস কর্মকর্তা।





























