চুনারুঘাটে মা-মেয়েকে ধর্ষণের ঘটনায় দুই যুবক গ্রেফতার
- Update Time : ০৩:০৩:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: হবিগঞ্জের চুনারুঘাটে মা-মেয়েকে ধর্ষণের ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
আটককৃতরা হলো চুনারুঘাট উপজেলার দীপছড়া এলাকার সফিক মিয়ার ছেলে শাকিল মিয়া (২২)ও তার বন্ধু একই এলাকার রেজ্জাক মিয়ার ছেলে হারুন মিয়া (২৫)। মামলার আসামি হিসেবে রবিবার বিকেলে তাদেরকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সত্যতা মিললে রাতে তাদের কে গ্রেফতার দেখানো হয়।
স্থানীয়রা জানান শুক্রবার ভোরে একদল সংঘবদ্ধ দুর্বৃত্ত চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের একটি বাড়িতে ডাকাতি করতে গিয়ে এক গৃহবধূ (৪৫) ও তার কন্যাকে (২৫) মুখে কাপড় বেঁধে ধর্ষণ করে এবং বাড়ির মালামাল লুট করে পালিয়ে যায়। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ ঘটনার পর ভিকটিম মেয়ে বাদী হয়ে শনিবার রাতে ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে রবিবার বিকেলে চুনারুঘাট থানা পুলিশ ওই দুই যুবককে তাদের বাড়ি থেকে আটক করে।
চুনারুঘাট থানার ওসি( তদন্ত) চম্পক ধাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ ২ বন্ধুকে আটক করেছে। অন্যদের আটকের চেষ্টা চলছে। তিনি বলেন, আটককৃতদের থানায় জিজ্ঞাসাবাদ চলছে। এছাড়া ভিকটিম মা-মেয়েকে ডাক্তারি পরীক্ষার জন্য হবিগঞ্জ আড়াইশ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।





























