চিলাউড়া- হলদিপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মুজিবুর রহমান মুজিবের মনোনয়নপত্র দাখিল
- Update Time : ০৮:৫৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামি ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচনে অংশ প্রার্থীরা সমর্থকদের নিয়ে মিছিল সহকারে মনোনয়নপত্র দাখিল করেছেন। উপজেলার ৫নং চিলাউড়া- হলদিপুর ইউনিয়ন পরিষদ নিবাচনে চেয়ারম্যান পদপ্রার্থী যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, মুজিবুর রহমান মুজিব আজ বৃহস্পতিবার (২৫ নভেম্বর) উপজেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র দাখিল করেন। চেয়ারম্যান পদপ্রার্থী মুজিবুর রহমান মুজিবের মনোনয়নপত্র দাখিলের পর ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এসময় চেয়ারম্যান পদপ্রার্থী মুজিবুর রহমান মুজিব বলেন, দুর্নীতি মুক্ত সমাজ গড়তে এবং টেকসই উন্নয়নের লক্ষে জনগণের সমর্থিত স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছি। জাতি, ধর্ম, দমমত নির্বিশেষে সকলের সমর্থন ও দোয়া চাই। উন্নয়ন বঞ্চিত এলাকাবাসীর শিক্ষা, চিকিৎসা, রাস্তাঘাট সহ সার্বিক উন্নয়নের লক্ষে আমি দেশ-বিদেশের সবার সহযোগিতা কামনা করি।





























