১১:৩৮ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাষা আমার ভালোবাসা : ইমামুল ইসলাম রানা
- Update Time : ০৩:৫৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ আগস্ট ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
বলদহীন এই চাষারা
নিজে নিজেই বলদ,
কষ্টে কাটে বারো মাস
কোথা কিসের গলদ ?
চাষ করে ঘাম ঝরায়
নিজেই টানে মই,
আমদের খাবার দিয়ে
ওরা থাকে কই।
নড়বড় কুঠির তাদের
রুগ্ন ছেলে মেয়ে ,
দুঃখ কষ্টে জীবন তবু
উঠে নেচে গেয়ে।
রোদে পুড়ে বৃষ্টি ভিজে
তারাই করে চাষ,
তবু তাদের কষ্টে মাখা
জীবন বারো মাস।
মাথার ঘাম পায়ে ফেলে
কাদা মাখা গায় ,
সবুজ মাঠ আবাদ করে
আহার যোগায়।
আমরা থাকি মহাসুখে
ওরা ঝরায় ঘাম,
তবু তাদের এই সমাজে
নেই যে কোন দাম।
চাষা আমার ভালোবাসা
দেশের সেরা ধন,
ওদের জন্য ভালোবাসা
চাই প্রতিক্ষণ।
কবিঃ ছাতক, সুনামগঞ্জ, মোবাঃ 01712745419



















