১০:৫২ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চালের দাম বেঁধে দিল সরকার

  • Update Time : ০৩:৫৫:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: মিনিকেট চাল (মিলগেট মূল্য) প্রতি ৫০ কেজি বস্তার মূল্য ২ হাজার ৫৭৫ টাকা এবং মাঝারি চাল প্রতি ৫০ কেজি বস্তার মূল্য ২ হাজার ২৫০ টাকা নির্ধারণ করে দিয়েছে সরকার।

এ মূল্য বাস্তবায়ন না হলে ১০ দিনের মধ্যে সরকার সরু চাল আমদানির অনুমতি দেবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

মঙ্গলবার খাদ্য ভবনের সম্মেলন কক্ষে চালকল মালিক ও চাল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন তিনি।
বৈঠকে প্রতি ৫০ কেজি বস্তা মিনিকেট চালের দাম ২ হাজার ৬০০ টাকা, আটাশ চাল প্রতি ৫০ কেজি বস্তার দাম ২ হাজার ৩০০ টাকা নির্ধারণ করে দেন মন্ত্রী।

এতে চাল ব্যবসায়ীরা আপত্তি জানালে ১৫ দিন আগে চাল যে দাম ছিল সেই দামে বিক্রির নির্দেশ দেন তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, চালের দাম ১৫ দিন আগে যা ছিল সে দামেই পুরো অক্টোবর বিক্রি করতে হবে। কোনোভাবেই চালের দাম বাড়ানো যাবে না। অন্যথায় সরকার চাল আমদানির অনুমতি দেবে বলে জানান তিনি।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

চালের দাম বেঁধে দিল সরকার

Update Time : ০৩:৫৫:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০