০৯:৫২ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত বিমানে পর্ন দেখার দায়ে বাংলাদেশী সেই যুবক কারাগারে
- Update Time : ১১:০৪:২৩ অপরাহ্ন, সোমবার, ৫ মার্চ ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: মালয়েশিয়া থেকে ঢাকাগামী একটি চলন্ত বিমানে অনৈতিক কর্মকাণ্ড ও বিমানবালার উপর আক্রমণের দায়ে মালয়েশিয়ার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি এক যুবককে আটক করেছে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ।
শনিবার (০৩ মার্চ) মালিন্দো এয়ারের একটি বিমানে এই ঘটনা ঘটে। যুবকের বাড়ি বাংলাদেশের নোয়াখালী বলে জানা গেছে।
বিমানটি কুয়ালালামপুর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই যুবকটি তার জামা-কাপড় খুলে ফেলে এবং ল্যাপটপে পর্নমুভি দেখতে শুরু করে। তিনি আশপাশের মানুষের উপস্থিথি অগ্রাহ্য করে অনৈতিক কাজ চলমান রাখেন। একপর্যায়ে বিমানবালা এসে তাকে জামা কাপড় পরার অনুরোধ করলে তার উপর চড়াও হন এবং জড়িয়ে ধরার চেষ্টা করেন।



















