০৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চরম বিপর্যয়ে টাইগাররা
- Update Time : ০৯:২৬:৪১ অপরাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
স্পোর্টস ডেস্ক :: দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ জয়ের পর টেস্টেও জয়ের হাতছানি বাংলাদেশের। ডারবান টেস্টে জয় পেতে হলে গড়তে হবে ইতিহাস। আর ইতিহাস গড়তে হতে করতে হবে ২৭৪ রান। এর আগে ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বোচ্চ ২১৫ রানের লক্ষ্য তাড়া করে জয় পেয়েছে বাংলাদেশ। ইতিহাস গড়তে নেমেই শুরুতে বিপদে বাংলাদেশ। ৮ রানে ৩ উইকেট হারাল সফরকারীরা। প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংসে ২০৪ রানে গুঁড়িয়ে দিয়ে ব্যাটিংয়ে নেমেই বিপাকে বাংলাদেশ। স্কোর বোর্ডে ৬ রান যোগ হতেই সাজঘরে দুই ওপেনার সাদমান ইসলাম অনিক ও মাহমুদুল হাসান জয়। প্রথম ইনিংসে ৯ রান করা সাদমান দ্বিতীয় ইনিংসে শূন্য রানেই ফিরেন। তার বিদায়ের পর কেশব মহারাজের স্পিনে বিভ্রান্ত হয়ে বোল্ড হয়ে ফেরেন প্রথম ইনিংসে সেঞ্চুরি করা মাহমুদুল হাসান জয়।


























