“ঘরে ঘরে খাবার দে, নইলে লকডাউন তুলে নে” ছাতকে রিক্সা বন্ধের প্রতিবাদে অবরোধ ও মিছিল
- Update Time : ০৩:৩৭:০১ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২০
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের ছাতকে ৩টি গ্রমীন সড়কে রিক্সা চলাচল বন্ধের প্রতিবাদে প্রায় ১ঘন্টা রাস্তা অবরোধ করে রেখেছে রিকশা ভ্যান চালাকরা। উপজেলার গোবিন্দগঞ্জ নতুন বাজারস্থ ট্রলার ঘাটে থেকে আফজলশাহর মাজার পর্যন্ত প্রায় অর্ধ শতাধিক রিকশা ভ্যান চালাকর শ্রমিক রাস্তায় বসে অবরোধ পালন করেছে। ১৯ এপ্রিল রোববার বিকেলে সিলেট মহানগর শ্রমিকলীগ নেতা লোকমান আহমদের নেতৃত্বে সড়ক অবরোধ পালন করে স্থানীয় ভ্যান ও রিকসা চালকরা শ্রমিকরা। বেলা আড়াইট থেকে সাড়ে ৩টা পর্যন্ত গুরুত্বপূর্ণ এ রাস্তাটি বন্ধ করে রাখে আন্দোলনরত রিকশা এবং ভ্যান চালক শ্রমীকরা। এসময় তারা সরকারের উদ্দেশ্যে করে “ঘরে ঘরে খাবার দে, নইলে লকডাউন তোলে নে” বলে সরকারের উদ্দেশ্যে করে মিছলে দিতে থাকে। উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের গোবিন্দনগর, বিলপাড়, দশঘর ও বিনন্দপুর গ্রামের রাস্তায় চলাচলকারী রিকশা ভ্যান চালকেরা এতে অংশ গ্রহন করে।





























