গোয়াইনঘাটে হিরোইন বাজারজাতকালে গ্রেফতার ৩
- Update Time : ০৪:০৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: মাদক বিরোধী চলমান অভিযানে আরও একটি সফলতার সিড়ি পার করলো সিলেটের গোয়াইনঘাট থানা। অভিনব পন্থায় হিরোইন বাজারজাত করার প্রাক্কালে ২সহযোগিসহ গোয়াইনঘাট থানার তালিকাভূক্ত কুখ্যাত মাদক ব্যবসায়ী আব্দুল মালিক লিটনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাত আড়াইটায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাফলং মোহাম্মদপুর এলাকার একটি বাড়ী থেকে অভিনব পন্থায় ১কেজি হিরোইন পাচারকালে সরঞ্জামাদিসহ এই মাদক চালানও মাদক ব্যবসায়ীদের আটক করা হয়।
গোয়াইনঘাট থানা সূত্রে জানা যায়, হিরোইন বাজারজাতের প্রাক্কলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ, অফিসার (তদন্ত) হিল্লোল রায়,এস.আই মুহিবুর রহমান, এস.আই জিশু দত্ত, এ.এস.আই রাজীব রায়সহ বিপুল সংখ্যক থানা পুলিশ জাফলং মোহাম্মদপুর এলাকার দুলাল মিয়ার বাড়ীটি ঘিরে ফেলে পুলিশ।
এ সময় স্থানীয় জনসাধারণকে নিয়ে দুলালের ঘরে প্রবেশ করিয়া সেলাই করা একটি স্কুল ব্যাগে কাপড়ের ভিতর রাখা ১কেজি হিরোইন উদ্ধার করা হয়। উদ্ধার করা হয় বেশ কয়েকটি শাড়ী, স্কস্টপ (ব্লাকটিপ), হিরোইন প্যাকেটজাত করার জন্য ব্যবহৃত বিপুল পরিমাণ পলিথিন, সেলাই মেশিন, কাচি, হিরোইন সেবনের রাং (পলিথিন সাদৃশ্য) মালামাল জব্দ করা হয়। অভিযানে গ্রেফতারকৃতরা হলো গোয়াইনঘাটের কুখ্যাত মাদক ব্যবসায়ী জাফলং পশ্চিম লাখেরপাড় গ্রামের হাজী আব্দুস শহিদ শহির উদ্দিনের ছেলে আব্দুল মালিক লিটন(৩২), গাইবান্ধা জেলার আলীর বাজার থানার মাছের ভিটা গ্রামের আমজাদ হোসেনের ছেলে বর্তমান বহর কলোনী ইসলামপুর সিলেটের বাসিন্দা মাসুম আহমদ (২৯), গোয়াইনঘাটের জাফলং বাউরভাগ গ্রামের মৃত সুবল ব্যানার্জীর ছেলে সুহেল ব্যানার্জী (৩০)।
ধৃতদের গ্রেফতার করে তাৎক্ষনিক রাত ৪টার ভিতরে গোয়াইনঘাট থানার হাজতে রাখা হয়। সকাল ১১টায় হিরোইন চালানসহ ধৃতদের সাংবাদিকদের সামনে উপস্থিত করে ব্রিফ করেন থানা অফিসার ইনচার্জ। এ ব্যাপারে কথা হলো গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ জানান, মাদকমুক্ত গোয়াইনঘাট থানা গঠনে গোয়াইনঘাট থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। থানা পুলিশের এই ধারাবাহিক অভিযানের আওতায় অভিনব কৌশলে হিরোইন বাজারজাত করা প্রাক্কালে গোয়াইনঘাট থানার চিহ্নিত মাদক ব্যবসায়ী আব্দুল মালিক লিটনকে ২ সহযোগিসহ গ্রেফতারে সক্ষম হয়েছে থানা পুলিশ। এ সময় ১কেজি হিরোইন ও হিরোইনের বাজারজাত প্রক্রিয়ায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদিও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গোয়াইনঘাট থানায় মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন আছে। মাদক চোরাকারবারীসহ সব ধরনের অপরাধ অপতৎপরতার বিরোদ্ধে গোয়াইনঘাট থানা পুলিশের জিরো ট্রলারেন্স নীতি অব্যাহত থাকবে।





























