০৮:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গোয়াইনঘাটে যুবলীগ নেতার বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ

  • Update Time : ০৪:৪৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদবক :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের নতুন বাজার এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি কাশেমের বসত ঘরে ঢুকে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অগ্নিসংযোগের কারণে বসত ঘর পুড়ে কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। এসময় সন্ত্রাসীরা কাশেমের উপরও হামলা করে। দেশীয় অস্ত্রের আঘাতে কাশেমের পুরো শরীর জখম হয়। গত মঙ্গলবার (৫ মে) দিবাগত রাত সাড়ে ১০টায় প্রথম দফায় অতর্কিত হামলার পর রাত সাড়ে ১১টায় ২য় দফায় হামলা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় আবুল কাশেম বাদী হয়ে বুধবার (৬ মে) গোয়াইনঘাট থানায় একটি মামলা দায়ের করেন। যার নং-০৪/২০২০।

মামলার আসামীরা হলেন, স্থানীয় আসাম পাড়া হাওর গ্রামের শাহজাহান মিয়ার পুত্র আব্দুল হান্নান(৩৫), শাহজাহান মিয়ার পুত্র হারুন মিয়া(২৪), শাহজাহান মিয়ার পুত্র মো.হানিফ মিয়া(২২), মৃত মনির মিয়ার পুত্র দেলোয়ার হোসেন (২৬), মোকাদ্দস আলীর পুত্র রাসেল মিয়া(২৫), সোহরাব খান’র পুত্র রেজাউল করিম রেজা (৩৬) সহ অঞ্জাতনামা আরোও ১০/১৫ জন।

স্থানীয় এলাকাবাসী জানান, যুবলীগ নেতা আবুল কাশেমকে বেধড়ক মারধরসহ বসত ঘরে অগ্নি সংযোগ দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা করে হান্নান বাহিনী। তাদের আর্তচিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি অগ্নি সংযোগের কারণে আবুল কাশেমের বসত ঘর ও ঘরে থাকা আসবাবপত্রসহ একটি টিভিএস মোটরসাইকেল আগুনের লেলিহান শিখায় ধ্বংস হয়েছে। ঐসময় নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে পালিয়েছে হান্নান বাহিনী। এঘটনায় যুবলীগ নেতা কাশেম বাদী হয়ে আবদুল হান্নানসহ ১০/১৫জনকে আসামি করে মামলা করে।
এ বিষয়ে ওয়ার্ড যুবলীগ নেতা আবুল কাশেম বলেন, জাতীয় নির্বাচনে আব্দুল হান্নান গংদের সাথে নির্বাচনী মনমালিন্যতার জের ধরে আমি ও আমার পরিবার দ্বয়কে পুড়িয়ে হত্যার পায়তারা লিপ্ত রয়েছে হান্নান বাহিনী। যার পরিপ্রেক্ষিতে ৫মে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টায় আমার বসত ঘরে অগ্নি সংযোগ করে। এতে ঘরের আসবাবপত্র, মোটরসাইকেল, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি সাধন করে। এরই প্রেক্ষিতে আমি (আবুল কাশেম) নিজে বাদি হয়ে গোয়াইনঘাট থানায় একটি অভিযোগ দায়ের করি।

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুুল আহাদ বলেন, বসত ঘরে অগ্নি সংযোগের ঘটনার প্রেক্ষিতে পূর্ব জাফলং ইউনিয়নের আবুল কাশেম বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করলে অভিযোগটি রের্কড করা হয়েছে। তদন্ত স্বাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও এমন ন্যাক্ষারজনক ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে থানা পুলিশ তৎপর রয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

গোয়াইনঘাটে যুবলীগ নেতার বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ

Update Time : ০৪:৪৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০