১১:১২ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোয়াইনঘাটে বিজিবির অভিযানে ভারতীয় কসমেটিকস সামগ্রী উদ্ধার
- Update Time : ০৩:৩০:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৯ সেপ্টেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
শাহ আলম, গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল সীমান্ত থেকে বর্ডার গার্ড বাংলাদেশ’র (বিজিবি) অভিযানে ভারতীয় কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সংগ্রাম সীমান্ত ফাঁড়ির নায়েক সুবেদার জয়নাল আবেদিনের নেতৃত্বে অভিযান চালিয়ে তামাবিল সীমান্তের ১২৭৪নং মেইন পিলার সংলগ্ন সোনাটিলা এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য সাড়ে ৬ লক্ষ টাকা বলে জানিয়েছে বিজিবি।অভিযানের সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাই পথে কসমেটিকস সামগ্রী বহনকারীরা পালিয়ে যায়। সংগ্রাম বিওপির নায়েক সুবেদার জয়নাল আবেদিন বিষয়টি নিশ্চিত করেছেন।

























