গোয়াইনঘাটে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন
- Update Time : ০৩:৪৪:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের গোয়াইনঘাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ অনুর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় রুস্তমপুর ইউনিয়নকে হারিয়ে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে পূর্ব জাফলং ইউনিয়ন ফুটবল দল। সোমবার (৩১ মে) বিকেলে গোয়াইনঘাট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে ও ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত ফাইনাল ম্যাচে নির্ধারিত সময় শেষে খেলাটি গোল শূণ্য ড্র-হয়। পরে ট্রাইবেকারে ২-৩ গোলে রুস্তমপুর ইউনিয়নকে হারিয়ে শিরোপা অর্জন করে পূর্ব জাফলং ইউনিয়ন ফুটবল একাদশ। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন টুর্নামেন্টের সভাপতি ও গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাহমিলুর রহমান। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক’র সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মো. কামরুল হাসান’র পরিচালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) দিলীপ নাথ, রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন শিহাব প্রমূখ।




























