গোয়াইনঘাটে বঙ্গবন্ধু অনূর্ধ্ব১৭ ফুটবল টুর্নামেন্ট: ফাইনালে পূর্ব জাফলং ও ফতেপুর
- Update Time : ০২:৪৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
শাহ অালম, গোয়াইনঘাট :: সিলেটের গোয়াইনঘাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার মধ্য দিয়ে সফল ভাবে পরিসমাপ্তি হতে যাচ্ছে। আগামিকাল বুধবার উপজেলার রাধানগর ডা.ইদ্রিস আলী উচ্চ বিদ্যালয় মাঠে বিকেল ২টায় পূর্ব জাফলং ইউনিয়ন বনাম ফতেহপুর ইউনিয়ন দলের জমজমাট খেলার মাধ্যমে শিরোপার অন্যতম দল নির্বাচিত হবে। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাটি উপভোগ ও পুরুস্কার বিতরণ করবেন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সিলেট-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ এমপি। সভাপতিত্ব করবেন গোয়াইনঘাট উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও গোয়াইনঘাটের ইউএনও বিশ্বজিত কুমার পাল।
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টটি সফল ও স্বার্থকভাবে পরিসমাপ্তি হওয়ায় স্থানীয় সাংসদ, উপজেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ, শুশিল সমাজ, ক্রীড়ামোদী, কলাকৌশলী, খেলোয়ার, কোচ স্টাফদের ধন্যবাদ জ্ঞাপন করে উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সম্পাদক কামরুল হাসান বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের ক্রীড়া জগৎ অনেক দুর এগিয়ে যাবে। এই বঙ্গবন্ধু টুর্নামেন্টের কারণে বাংলার খেলোয়াড়রা জাতীয় পর্যায়ে অংশ গ্রহণ করে বাংলাদেশের পতাকাকে বিশ্ব দরবারে পরিচয় করে দিবে। সারাদেশেই বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টটি সফল ভাবে সম্পন্ন হওয়ার পথে। গোয়াইনঘাট উপজেলায় আমাদের এমপি ইমরান আহমদ, উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি বিশ্বজিত কুমার পাল, সাধারণ সম্পাদক অধ্যক্ষ ফজলুল হকসহ সংশ্লিষ্টদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বন্ধুবন্ধু গোল্ড কাপ সফল ভাবে পরিসমাপ্তি হতে যাচ্ছে। তাছাড়া গোয়াইনঘাটের সকল দর্শক আসলেই শান্ত-শিষ্ট ও ভদ্র প্রকৃতির। তাদের কারণেই আমরা টুর্নামেন্টটি সফল ভাবে পরিসমাপ্তি করতে যাচ্ছি। টুর্নামেন্টের শুরু থেকে পর্যায়ক্রমে উপজেলার সকল ইউনিয়ন থেকে একটি করে দল খেলায় অংশ গ্রহণ করে। দর্শকদের করতালি ও উৎসাহ প্রদানে খেলোয়াররাও নান্দনিক ফুটবল খেলা উপহার দেন দর্শকদের। এতে পুরো টুর্নামেন্টে ভালো খেলে দু’টি শক্তিশালী দল শিরোপার কাছাকাছি আসছে। ফাইনালে যে দল ভালো খেলে জয় লাভ করবে সে দলই এবারের আসরে চ্যাম্পিয়ন হয়ে উপজেলার সেরা দল নির্বাচিত হবে। পাশাপাশি টুর্ণামেন্টের ফাইনাল খেলার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা।
























