গোয়াইনঘাটে বঙ্গবন্ধু অনূর্ধ্ব১৭ ফুটবল টুর্নামেন্টে ফাইনালে পূর্ব জাফলং
- Update Time : ১২:০৯:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ সেপ্টেম্বর ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
শাহ অালম, গোয়াইনঘাট :: সিলেটের গোয়াইনঘাটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ট্রাইবেকারে পশ্চিম জাফলং ইউনিয়নকে ৫-৪ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে পূর্ব জাফলং ইউনিয়ন। প্রথমার্ধ গোলশূন্য ড্র হলেও দর্শকদের কাছে উপভোগ্য ছিল। উভয় দল একের পর এক দৃষ্টিনন্দন আক্রমণ চালিয়েছে, কখনো গোল কিপারের দক্ষতায় প্রতিহত আবার কখনো অফসাইডে। বিরতি থেকে ফিরে ম্যাচের দ্বিতীয়ার্ধে বাড়তে থাকে আক্রমণ পাল্টা আক্রমণ। নির্ধারিত সময়ের আগে উভয় দল আপ্রাণ চেষ্টা চালিয়ে যায় খেলায় এগিয়ে যেতে। তবে বল দখলের লড়াইয়ে পূর্ব জাফলং থেকে অনেকটাই এগিয়ে ছিল পশ্চিম জাফলং৷ নির্ধারিত সময়ে গোল নামক সোনার হরিণটি কেউ অর্জন করতে পারেনি। ফলে ট্রাইবেকার ভাগ্যে ৫-৪ গোলের জয় নিয়ে ফাইনালে পূর্ব জাফলং ইউনিয়ন। ১০ সেপ্টেম্বর সোমবার টুর্নামেন্টের সেমি ফাইনালের দ্বিতীয় ম্যাচে রুস্তমপুর ইউনিয়ন পরিষদের মুখোমুখি হবে ফতেপুর ইউনিয়ন পরিষদ।
























