গোয়াইনঘাটে ফতেপুর স্টুডেন্টস ফোরামের শিক্ষা উপকরণ বিতরণ সম্পন্ন
- Update Time : ১০:১৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জানুয়ারি ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৬ নং ফতেপুর ইউনিয়নের হাজী মদরিছ আলী উচ্চ বিদ্যালয়ের ২০১৯ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের নিয়ে মঙ্গলবার (২৯ জানুয়ারি) বিদ্যালয়ের হলরুমে ফতেপুর স্টুডেন্ট’স ফোরামের উদ্যোগে প্রতিষ্টানের প্রধান শিক্ষক মুছাব্বির আলীর সভাপতিত্বে ও সংগঠনের সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিনের পরিচালনায় শতাধিক পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। সভাপতির বক্তব্যে মুছাব্বির আলী বলেন, আলোকিত সমাজ গড়তে শিক্ষার কোন বিকল্প নাই। তাই মানসম্মত শিক্ষার উন্নয়নে ফতেপুর স্টুডেন্টস ফোরামের মত অন্যান্যদেরও এগিয়ে আসা উচিত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মিনহাজ উদ্দিন। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি রিয়াজ উদ্দিন বাবুল, বিদ্যালয়ের সিনি:সহকারী শিক্ষক মোক্তার আহমদ, সহ:শিক্ষক আব্দুর রাজ্জাক, কুতুব উদ্দিন, এনামুল হক, সংগঠনের উপদেষ্টা মহসিন উদ্দিন, আইডিয়্যাল নলেজ হোমের পরিচালক কামাল উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহ:শিক্ষক হাফিজুর রহমান, ফয়েজ উদ্দিন, জাকারিয়া, মোস্তাকিম, সংগঠনের সা:সম্পাদক হোসাইন আহমদ, সাংগঠনিক সম্পাদক শহীদুল্লাহসহ ফাহিম, বুরহান, শাহিন, সাকিল প্রমূখ। বিজ্ঞপ্তি





























