০৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোয়াইনঘাটে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি চেক বিতরণ
- Update Time : ০৭:০৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাটে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে এ উপবৃত্তি বিতরণ করা হয়। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল’র সভাপতিত্বে ও সমাজ সেবা অফিসার আবু কাওছারের পরিচালনায় এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন সুলতানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট সরকারি বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ফজলুল হক, গোয়াইনঘাট উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার ইকবাল মিয়া, সমাজ সেবা কর্মকর্তা আবু সুফিয়ান প্রমুখ।





























